শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘যুদ্ধ না, আক্রান্ত হলে ছাড়ও না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ২৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ কোনো দেশ বা গোষ্ঠির বিরুদ্ধে কখনো যুদ্ধ করবে না। তবে আক্রান্ত হলে কোনো ছাড়ও দেবে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর ১১ ও ৩৩ পদাতিক ডিভিশনের মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বেলা ১২টায় প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে পৌঁছালে সেনা প্রধান আবু বেলাল মো. সফিউল হক, আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ও নোয়াখালী-২ আসনের সাংসদ মোরশেদ আলম তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাঙালি শান্তিপ্রিয় জাতি। আমরা কোনো দেশের সঙ্গে কখনো যুদ্ধ করবো না। তবে কারো দ্বারা আক্রান্ত হলে তা মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, জাতির পিতা প্রতিরক্ষা নীতিমালা তৈরি করেছেন। আর বর্তমান সরকার সেনাবাহিনী আধুনিকায়নে অত্যাধুনিক সমরাস্ত্র, বেতন ভাতাসহ সব রকম সহায়তা দেবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, সবার সহযোগিতায় আমরা গড়বো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের, ২০৪১ সালে হবে উন্নত সমৃদ্ধ দেশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451