সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ময়মনসিংহ হালুয়াঘাটের নির্যাতিত শিশু ফরহাদের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৩৬৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিবেদকঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিবেশীর হাতে নির্যাতিত শিশু ফরহাদের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরহাদের চাচা বাদশা মিয়া ও স্থানীয় থানা পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সার্জারি বিভাগে মৃত্যু হয় শিশু ফরহাদের।

হালুয়াঘাট থানার পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে  নিজ বাড়ির পাশে খেলা করছিল আট বছরের শিশু ফরহাদ। সে হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের সংড়া গ্রামে নজরুল ইসলামের ছেলে। একই এলাকার মাসুদ মিয়ার ছেলে জুনায়েদও ফরহাদের সঙ্গে খেলতে চায়। কিন্তু ফরহাদ খেলতে না নেওয়ায় বাবার কাছে নালিশ জানায়  জুনায়েদ।  এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ  লাঠি দিয়ে ফরহাদের শরীর ও মাথায় বেধড়ক পেটায়। এতে গুরুতর আহত হয় সে।

আহত ফরহাদকে স্বজনরা প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শিশুটির অবস্থা সংকটজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।

দুদিন পর অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা ফরহাদকে ঢামেক হাসপাতালে পাঠান । বিভিন্ন হাসপাতালে পাঁচদিন চিকিৎসা শেষে গতকাল দুপুরে সেখানে মৃত্যু হয় ফরহাদের।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত)  লাল মিয়া জানান, তার চাচা বাদশা মিয়া ফরহাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । ঘটনার পর পরই মাসুদকে আটক করা হযেছে। ঘটনার পর ফরহাদের মা ফরিদা বেগম মাসুদকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি মামলা করেছেন ।

লাল মিয়া আরো জানান, ৩ জানুয়ারি মাসুদকে আটক করে হাজতে পাঠায় পুলিশ । ৪ জানুয়ারি ফরহাদকে লাঠিপেটা করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন মাসুদ। খুব শিগগিরই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451