শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঠাণ্ডা লাগার ৮ ভেষজ প্রতিষেধক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৫৩৯ বার পড়া হয়েছে

আবহাওয়া পরিবর্তনের এই সময় হুট করে গলা ব্যথা ও কাশি শুরু হয়ে যায় প্রায়ই। ব্যাকটেরিয়া, ভাইরাস, দূষণ, অ্যালার্জি ইনফেকশনসহ নানান কারণে গলা ব্যথা ও খুসখুসে কাশি হতে পারে। এ সময় কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি। ঠাণ্ডাজাতীয় খাবার থেকে দূরে থাকার পাশাপাশি গার্গল করতে পারেন। ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ লবণ মিশিয়ে গার্গল করুন। গলা ব্যথা কমানোর মহৌষধ এটি। সমস্যা বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ নিন দ্রুত।

প্রাথমিক অবস্থায় প্রাকৃতিকভাবে গলা ব্যথা ও খুসখুসে কাশি দূর করতে কিছু ভেষজ উপাদানও সাহায্য করে। জেনে নিন সেগুলো কী কী-

রসুন
রসুনের অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক উপাদান প্রাকৃতিকভাবে ঠাণ্ডাজনিত গলা ব্যথা ও অসস্থি দূর করতে পারে। কাঁচা অথবা রান্না করে খেতে পারেন রসুন।

আপেল সিডার ভিনেগার

১ গ্লাস কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, কয়েক ফোঁটা লেবুর রস ও ১ চা চামচ মধু মিশিয়ে দিনে দুইবার পান করুন। গলা ব্যথা ও খুসখুসে ভাব কমে যাবে।

আপেল সিডার ভিনেগার

লেবু
১ গ্লাস কুসুম গরম পানি নিন। একটি লেবুর রস মেশান এতে। ১ চা চামচ মধু মিশিয়ে ভালো করে নেড়ে পান করুন সকালে। কমে যাবে গলা ব্যথা।

লেবু

মধু
আদিকাল থেকেই ঠাণ্ডা লাগার প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মধু। ২ টেবিল চামচ মধু ১ কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে কয়েকবার পান করুন দিনে। ঘুমানোর আগে ১ চা চামচ মধু খেলেও উপকার পাবেন।

 

মধু

দারুচিনি
১ চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা দারুচিনির তেল মেশান। এটি দিনে দুইবার খান। দ্রুত মুক্তি পাবেন গলা ব্যথা ও ঠাণ্ডাজনিত অস্বস্তি থেকে।

দারুচিনি

হলুদ
১ গ্লাস কুসুম গরম পানিতে সামান্য হলুদ গুঁড়া মিশিয়ে প্রতিদিন সকালে পান করুন। দূর হবে গলা ব্যথা।

 

হলুদ

লবঙ্গ
গলা ব্যথা ও ঠাণ্ডা লাগায় স্বস্তি পেতে দুটি লবঙ্গ চিবিয়ে খান।

 

লবঙ্গ

আদা
পানি গরম করে কয়েক টুকরা আদা দিন। ১০ মিনিট ফুটান এটি। ছেঁকে পানিটুকু পান করুন দিনে দুইবার। স্বাদ বেশি ঝাঁঝালো হলে ১ চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন। কমে যাবে গলা ব্যথার সমস্যা।

 

আদা                        

তথ্য: বোল্ডস্কাই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451