বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

চাঁদাবাজরাই ধোঁয়াশা সৃষ্টি করতে চাচ্ছে : মেয়র আনিসুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৫২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর গুলশানে অবস্থিত ডিএনসিসি মার্কেট ভবন ২০১০ সালেই পরিত্যক্ত করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও সেখানে অবৈধভাবে তিন-চারতলা দোকান তোলা হয়েছে। যাঁরা ওই সব অবৈধ দোকান তুলেছিলেন ও সেখান থেকে টাকা তুলেছেন, তাঁরাই অগ্নিকাণ্ড নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেট আজ শুক্রবার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র আনিসুল হক।

এদিকে আগুনে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আজ সমাবেশ করেছেন মার্কেটের ধসে যাওয়া অংশের ব্যবসায়ীরা। আর পাকা মার্কেটের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। তবে আগুনে পোড়া ও ধসে পড়া ভবনের স্তূপ অপসারণে ভারী যন্ত্রপাতির পাশাপাশি অনেক সময়ের দরকার হবে বলে জানায় ফায়ার সার্ভিস।

ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘আমরা মেয়রের সঙ্গে দেখা করেছি। তিনি এখানে আমাদের অস্থায়ীভাবে পুনর্বাসন করার কথা বলেছেন।’

ডিএনসিসি পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম তালাল রিজভী বলেছেন, ‘আমরা তিনটা প্রস্তাব দিয়েছি। তবে আমরা আজ থেকেই দোকান চালু করব।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, ‘কিছু ভবনের ভেতর থেকে এখনো ধোঁয়া উড়ছে। ভবনের ভেতরে মালামালও আছে। কী কারণে আগুন লেগেছে তা জানতে সব দিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451