বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সবচে’ বড় সমাবেশ ১০ জানুয়ারি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ হবে ইতিহাসের সবচে’ বৃহৎ সমাবেশ। বললেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশ সফল করতে শুক্রবার বিকেলে রাজধানীর নিউমার্কেটে জনসাধারনের মধ্যে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন, শুধু লোক সমাগমের দিক থেকে না, শান্তি-শৃঙ্খলার দিক থেকেও ১০ জানুয়ারির সমাবেশ স্মরণীয় হয়ে থাকবে। এরইমধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে আলাদা বৈঠক করা হয়েছে। তাদের নির্দেশ দেয়া হয়েছে, যাতে করে সমাবেশের দিন জনসাধারণের কোনো ভোগান্তি না হয়।

কাদের বলেন, আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষের উচিৎ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে অংশ নেয়া। ১৯৭২ সালের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিলো ঐতিহাসিক। এটি শুধু বঙ্গবন্ধুর না, গোটা বাঙালি জাতির বিজয় ছিল।

তিনি বলেন, আসছে ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে উপস্থিত থাকবেন। ওই দিন হবে বাংলাদেশের ইতিহাসে সবচে’ বৃহৎ সমাবেশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451