রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছুটির দিনে দর্শনার্থীতে মুখর বাণিজ্য মেলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৪০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার প্রথম ছুটির দিন ছিল আজ শুক্রবার। এ জন্য সকাল থেকে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা।

মেলার প্রতিটি স্টলে ক্রেতারা তাদের পছন্দমতো পণ্য নেড়েচেড়ে দেখেন। পছন্দ হলে কেনেন। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারাও নানা কৌশল অবলম্বন করছেন। অনেকে মিষ্টি কথা আবার কেউ কেউ দিচ্ছেন মূল্যছাড়সহ নানা রকম অফার। পণ্যের মধ্যে থাকছে ওয়ারেন্টিসহ বিক্রয়োত্তর নানা সেবার নিশ্চয়তা।

স্বর্ণালংকারের স্টলগুলোতে গিয়ে দেখা গেছে, বিভিন্ন মডেলের তৈরি ঝুমকা, কানের দুল, ডায়মন্ড কাট, লকেট, চেইন, চুড়ি, ব্রেসলেট ও দৃষ্টিনন্দন ফিঙ্গার রিংসহ রংবেরঙের জিনিসপত্র সুন্দর করে ডিসপ্লেতে রাখা। অনেক ক্রেতা সেখানে ভিড় করছেন। সাধ্যের মধ্যে হলে অনেকে তা কিনছেন।

এমনই একজন রাজধানীর আজিমপুর এলাকা থেকে আসা আকলিমা বলেন, ‘এখানে এসে অনেক ভালো লাগছে। কিন্তু দাম বেশি হওয়ায় এখনো কিনিনি। তবে বাজেটের মধ্যে পড়লে নেব।’

এ ছাড়া সিটিগোল্ডের স্টলে বাহারি ডিজাইনের অলংকার পাওয়া যাচ্ছে। এসবের দাম ২৫০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকার মধ্যে। আবার ভারী গহনা কিনতে গেলে ওজন অনুযায়ী বাড়ছে দাম। মেলার শুরু থেকে ক্রেতা বাড়াতে বিক্রেতারাও রাখছেন নানা রকম অফার।

এদিকে মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। বাণিজ্য মেলার নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব ঘোষণা দেওয়া হচ্ছে। সেখানে দেখা গেছে আগত মানুষের ভিড়। তাঁরা বিভিন্ন তথ্য নিয়ে স্টলগুলো খুঁজে খুঁজে অফার অনুযায়ী পণ্যসামগ্রী কেনার চেষ্টা করছেন।

অনেক দর্শনার্থী ক্লান্ত হয়ে মাঝেমধ্যে মেলার সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ফুলের পার্কগুলোর পাশে বসে বিশ্রাম নেন। অনেকে খাবারের দোকানে ভিড় করেন। এঁদের কেউ কেনাকাটা করেছেন আবার অনেকে করেননি। কারো হাতে একাধিক শপিং ব্যাগ আবার কারো হাত ফাঁকা।

ভিড় ছিল শিশুদের খেলার জন্য বিভিন্ন রাইডেও। এসব রাইডে ছিল বাচ্চাদের হই-হুল্লোড়-মাতামাতি।

শিশির নামের এক অভিভাবক বলেন, ‘আমার ছুটির দিন থাকায় বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। এসে কিছু কেনাকাটা করলাম। আর এখন ওদের বিনোদনের সুযোগ দিয়েছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451