রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ২২৪ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান

ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ইনস্টিটিউটের উদ্বোধন করেন প্রাথমিক ও

গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

ইনস্টিটিউট চত্বরে প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে

আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের উদ্বোধনী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য

রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, থানার অফিসার

ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.

হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, যূগ্ম-

সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ ও শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী

কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনস্টিটিউট

পরিচালনা কমিটির সদস্য প্রভাষক খুরশিদ আলম নাদিম, ইনস্টিটিউটের অধ্যক্ষ

সাইফুল ইসলাম জুয়েল, উপাধ্যক্ষ অলক সরকার, শিক্ষক অনুপ সরকার প্রমূখ।

উদ্বোধনী সভা শেষে ২০১৫ শিক্ষাবর্ষের জেএসসি ও পিইসি পরীক্ষায়

কৃতিত্ব অর্জনকারি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপনসহ সনদপত্র প্রদান করা হয়।

শেষে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের

আয়োজন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451