শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ২৮৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:                                                  

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়! নিউজিল্যান্ড সফরের শুরু থেকে এই বাক্যটিই বারবার আসছে ঘুরেফিরে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই হঠাৎ করে বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিলেন মাশরাফি-সাকিবরা। আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও এমন দশা দেখা গেল বাংলাদেশের। এবার মাত্র পাঁচ বলের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে ব্যাটফুটে চলে গেছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখার সময় ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর: ৬০/৪। উইকেটে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো নৈপুণ্যই দেখিয়েছিলেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আর সফল হতে পারলেন না বাংলাদেশের এই দুই  বাঁহাতি ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন ইমরুল। পঞ্চম ওভার পর তামিমও ফিরে গেছেন ১১ রান করে। ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে সাব্বির রহমান ও সৌম্য সরকারকেও সাজঘরমুখী করেছেন নিউজিল্যান্ডের অভিষিক্ত পেসার লোকি ফার্গুসন।

ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হয়ে ২০১৬ সালের শেষটা ভালোমতো করতে পারেনি বাংলাদেশ। এবার নতুন বছরে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে মাশরাফি বাহিনী। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ওয়ানডে সিরিজে মাঠের বাইরে থাকার পর দলে ফিরেছেন রুবেল হোসেন। দলের বাইরে চলে গেছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন সৌম্য সরকারও। বাংলাদেশ দল সাজিয়েছে তিনজন পেসার নিয়ে। রুবেল ও অধিনায়ক মাশরাফির সঙ্গে আছেন তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তিনজনের। টস ব্রুস, লোকি ফার্গুসন ও বেন হোয়েলার। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের বাইরে চলে গেছেন মার্টিন গাপটিল। তাঁর জায়গায় খেলছেন নেইল ব্রুম। ২০১৩ সালের পর আবার টি-টোয়েন্টি খেলতে নেমেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড দল : কেইন উইলিয়ামসন, নেইল ব্রুম, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, টম ব্রুস, কলিন ডি গ্রান্ডহোম, লুক রনকি, মিচেল সান্টনার, বেন হুইলার, ম্যাট হেনরি ও লোকি ফার্গুসন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451