রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিদেশি টিভি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে তথ্য মন্ত্রণালয়। আজ সোমবার  মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০১৬ -এর ধারা ১৯-এর ১৩ নম্বর উপধারার আলোকে বাংলাদেশের দর্শকদের জন্য বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’

বিবরণীতে বলা হয়, যদি কেউ ওই নির্দেশ ভঙ্গ করে তবে ওই চ্যানেলের ডিস্ট্রিবিশনের অনাপত্তি ও অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত কয়েক মাস ধরে বেসরকারি টেলিভিশন মালিক ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মিডিয়া ইউনিটি এবং শিল্পী-কলাকুশলীসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451