সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে কলেজের ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ১৯৭ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুর সদরের কেবিএম কলেজের ছাদ থেকে পড়ে মোঃ পলাশ (২০) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত পলাশ জেলার খানসামা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র এবং দিনাজপুর সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র।

সোমবার (২রা জানুয়ারী) দুপুরে কেবিএম কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।

কেবিএম কলেজের শিক্ষক ফারাহ শারমিন সাংবাদিকদের জানান, ওই দিন দুপুরে ওই কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ছাদ থেকে হঠাৎ পড়ে যায় পলাশ নামে ওই ছাত্রটি। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ দিকে কেবিএম কলেজের অধ্যক্ষ সরদার কুদরত-ই খোদা সাংবাদিকদের জানান, দিনাজপুর সরকারী কলেজের ছাত্র হয়েও সে কি কারনে কেবিএম কলেজে এসেছিল, সে ব্যাপারে কিছু জানাতে পারেনি অধ্যক্ষ কুদরত-ই খোদা।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তার পকেটে পাওয়া মোবাইল খেকেই কল করে পরিবারের লোকজন এসে নিহত ওই ছাত্রের পরিচয় নিশ্চিত করেছেন। এটি আত্মহত্যা না হত্যা তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। তবে কেউ ধাক্কা দিয়েছে কি-না এবং সে কিভাবে সেখান থেকে পড়ে গিয়েছে, সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451