সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৪৩১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

ঘন কুয়াশার কারণে সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

আজ সোমবার বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল।

গত রাত থেকে চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহনবোঝাই সাতটি ফেরি মাঝনদীতে আটকে পড়ে। এ ছাড়া উভয় পাড়ের ঘাট এলাকায় আটকা পড়ে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক যানবাহন। এতে উভয় পাড়ের ঘাট এলাকায় ফেরি পারের জন্য আসা যাত্রীসহ যানবাহন শ্রমিকরা বেশ ভোগান্তিতে পড়েন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, গত রাত থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত দেড়টার দিকে নৌপথ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় সাতটি ফেরি কুয়াশায় দিক হারিয়ে মাঝনদীতে নোঙর করে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451