শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

তুরস্কে নববর্ষ উৎসবে হামলা, নিহত বেড়ে ৩৯

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৪৮৪ বার পড়া হয়েছে

বিবিসি:

তুরস্কের ইস্তাম্বুলের একটি নৈশক্লাবে নববর্ষ উদযাপনের সময় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ১৬ বিদেশি নাগরিক রয়েছেন। শহরের গভর্নর ভাসিপ সাহিন বিষয়টি জানিয়েছেন।

গভর্নর জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এটি একটি সন্ত্রাসী হামলা।

ইস্তাম্বুলের ওরকাটয় এলাকায় রেইনা নৈশক্লাবে হামলায় অন্তত ৬৯ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এ হামলা চালায় সন্ত্রাসীরা।

সান্তাক্লজের পোশাক পরে একজন সন্ত্রাসী এ হামলায় অংশ নেয় বলে জানিয়েছেন ভাসিপ সাহিন।

সাহিন বলেন, ‘দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সন্ত্রাসী নির্মম ও বর্বরভাবে নিরীহ লোকজনের ওপর গুলি চালায়, যারা নববর্ষ উদযাপন করছিল।’

হামলার সময় নৈশক্লাবে প্রায় ৭০০ লোক ছিল। এদের মধ্যে অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করে।

বার্তা সংস্থা দোগান জানায়, হামলাকারীরা আরবি ভাষায় কথা বলছিল। তুরস্কের এনটিভি জানায়, বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছেন।

সন্ত্রাসী হামলার আশঙ্কায় এরই মধ্যে প্রায় ১৭ হাজার পুলিশ দায়িত্বে নিয়োজিত ছিল। ইস্তাম্বুলে ছিল উচ্চ সতর্কতা।

বেশ কিছু হামলা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বা কুর্দিশ জঙ্গিরা চালায়।

মাত্র কিছুদিন আগেই আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যা করেন পুলিশ কর্মকর্তা মেভলুত মের্ত আলতিনতাস।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451