বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ২৯১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

অল্প কয়েক দিন আগেই মুস্তাফিজুর রহমানের নাম দেখা গিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। এবার ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ এই বাঁহাতি পেসার। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছে ফিজের হাতে। সব মিলিয়ে স্মরণীয় একটা বছরই কাটালেন কাটার মাস্টার।

এ বছর মুস্তাফিজ সব মিলিয়ে খেলেছেন আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। প্রায় সবগুলোতেই দেখিয়েছেন দুর্দান্ত নৈপুণ্য। পেয়েছেন ১৬টি উইকেট। এ বছর মুস্তাফিজ আলাদাভাবে নজর কেড়েছেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলে খেলতে গিয়ে। সানরাইজার্স হায়দরাবাদের প্রথমবারের মতো শিরোপাজয়ের পেছনে বিশাল অবদান ছিল বাঁহাতি এই পেসারের। তাঁর স্লোয়ার-কাটারগুলো খেলতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হতে হয়েছে বাঘা বাঘা ব্যাটসম্যানদের। ফলে টি-টোয়েন্টির সেরা একাদশ বাছাই করতে গেলে সবারই মাথায় আনতে হয় মুস্তাফিজের নাম।

মুস্তাফিজ ছাড়াও ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন আরো দুই তরুণ বোলার। ভারতের জাসপ্রিত বুমরা ও অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জামপা। ওয়েস্ট ইন্ডিজের তিনজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে ক্রিকইনফো। ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। ব্যাটসম্যানদের মধ্যে আরো আছেন ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। উইকেটরক্ষক হিসেবে নাম এসেছে ইংল্যান্ডের জস বাটলারের। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় শহীদ আফ্রিদিও ঢুকে পড়েছেন বর্ষসেরা এই দলে।

ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি দল : ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, শহীদ আফ্রিদি, অ্যাডাম জামপা, জাসপ্রিত বুমরা ও মুস্তাফিজুর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451