বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী কাল ডট বাংলা ডোমেইন উদ্বোধন করবেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

বাসস: 

দীর্ঘ প্রতীক্ষিত ডট বাংলা ডোমেইন আগামীকাল শনিবার জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল দুপুরে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করবেন।

এর আগে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, ডোমেইন উদ্বোধনের পর এটি জনগণের মধ্যে বিতরণ করা হবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দীর্ঘ প্রক্রিয়ার পর গত ৪ অক্টোবর বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়ার পর গ্রাহকদের মাঝে ডট বাংলা ডোমেইন বিতরণ শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ডট বাংলা ডোমেইনের অধিকার পাওয়ার পর তাঁরা এটি বিজয়ের মাস ডিসেম্বরে জনগণের জন্য উন্মুক্ত করতে চান।

কর্মকর্তারা জানান, বিটিসিএল ডোমেইনের জন্য দরখাস্ত আহ্বান করবে। তাঁরা বলেন, আগ্রহী গ্রাহকরা অনলাইনের মাধ্যমে ডট বাংলার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল কোম্পানি টেলিটক রেজিস্ট্রেশন ফি গ্রহণ করবে।

ইন্টারন্যাশনাল করপোরেশন অব অ্যাসাইন্ড ন্যামস অ্যান্ড নাম্বার্স (আইসিএএএন) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ডট বাংলা (বাংলা) ইন্টারনেট ডোমেইন বরাদ্দ দেয়।

গত ৪ অক্টোবর এই সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিএএনএন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে পত্র পাঠিয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ এবং সিয়েরালিয়ন ডট বাংলা ডোমেইনের জন্য আবেদন করেছে।

এর আগে আইসিএএনএন ডট বিডি অথবা বিডি হিসেবে বাংলাদেশের জন্য অপর একটি ডোমেইন বরাদ্দ দেয়। এখন থেকে বাংলা বাংলাদেশের নিজস্ব ইউনিকোড ডোমেইন লেভেল। বাংলা ওয়েবসাইটের জন্য এটা দ্বিতীয় শীর্ষ পর্যায়ের কান্ট্রি ডোমেইন (টিএলডি)। বিটিসিএল সূত্রে জানা যায়, বিডির নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৩৬ হাজার ৫০০-তে পৌঁছেছে।

গ্রাহকরা বাংলা ফন্টে বিটিসিএল. বাংলা টাইপ করে বিটিসিএলের ওয়েবসাইটে (ডব্লিউডব্লিউডব্লিউ.বিটিসিএল.কম.বিডি) যেতে পারেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451