শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বাড়ির সামনে গুলিবর্ষণ মামলা দায়ের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের সমর্থকরা পরাজিত চেয়ারম্যান

প্রার্থীর সমর্থক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বাড়ির

সামনে গিয়ে গুলিবর্ষণ করেছে। নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম

উদ্দিন খান নিলু অভিযোগ করেন, জেলা পরিষদ নির্বাচনের দিন বুধবার বিকালে নড়াইল শহরের

কুড়িগ্রামস্থ তার বাড়ির সামনে ১৫/২০টি মোটরসাইকেল করে এসে সন্ত্রাসীরা পাঁচ

রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এসময় চারিপাশে আতংক ছড়িয়ে পড়ে। এসময় তিনি নিজ

বাড়িতেই অবস্থান করছিলেন। আওয়ামীলীগ সমর্থিত (পরাজিত)চেয়ারম্যান প্রার্থী

এ্যাডঃ) সৈয়দ আইয়ুব আলী বলেন, বিভিন্ন এলাকায় আমার সমর্থকদের হুমকি- ভয়ভীতি

প্রদর্শনের খবর আসছে। বিজয়ী চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসের সাথে

যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার(২৯

ডিসেম্বর) এ ঘটনায় অজ্ঞাত ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের

গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451