শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে একসঙ্গে ৪ শিশুর জন্ম দিলেন এক মা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ৪২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

একসাথে ৪ শিশুর জন্ম দিয়েছেন এক মা। রাজধানীর পান্থপথের গ্রীণ লাইফ হাসপাতালে চলতি মাসেই জন্ম নেওয়া শিশুগুলো ভর্তি রয়েছেন হাসপাতালটির নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বা এন-আইসিইউতে।

একসাথে জন্ম নেওয়া শিশুগুলোর মধ্যে ২টি ছেলে এবং ২টি মেয়ে শিশু। এনআইসিইউ এর ইনচার্জ ডা. রুম্পা মনি চৌধুরী জানিয়েছেন, “এ ধরনের ঘটনা চিকিৎসা বিজ্ঞানে বিরল হলেও, তুলনামূলক কম জটিলতা নিয়ে শিশুগুলো জন্মগ্রহণ করেছে। প্রথম এবং তৃতীয় শিশু  হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার মত সুস্থ রয়েছে। তবে দ্বিতীয় এবং চতুর্থ শিশুকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে।”

শারীরিক কোন জটিলতা নিয়ে শিশুগুলো জন্মগ্রহণ করেছে কি না, এর উত্তরে এ চিকিৎসক জানান, “এখন পর্যন্ত কোন শারীরিক ক্রটি ধরা পড়েনি। তবে বাচ্চাগুলোকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে।”

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. সোহরাব আলী জানান শিশুদের মায়ের নাম মুক্তা এবং পিতা প্রবাসী। চলতি মাসের ১৪ তারিখ তাকে গ্রীণ লাইফ হাসপাতালে করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451