বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

বিএনপি ব্যর্থ দলে পরিণত হচ্ছে : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

বাসস:

বিএনপি নিজেদের কৃতকর্মের কারণে ব্যর্থ দলে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ মন্তব্য করেন। মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ ব্যর্থ দেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি তাদের কর্মের জন্য এখন ব্যর্থ দলে পরিণত হচ্ছে।’

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু পরিষদের নেতা মাহবুব উদ্দিন বীরবিক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আখতারুজ্জমান বক্তব্য দেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বেগম খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের জন্ম, ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের বিকাশ তারা সব সময় সব কিছুতে ষড়যন্ত্র দেখে এবং ষড়যন্ত্রের কথা বলে। নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে সেখানে সমগ্র বিশ্ব বলছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। সেখানে বিএনপি ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বেড়ায়।

সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। ১৯৭১ সালে যেমন জাতির পিতার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল তেমনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451