শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিহত ৪ পুলিশ সদস্যের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ২৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

গত জুলাই মাসে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁ এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতে সন্ত্রাসী হামলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারের কাছে ৫০ লাখ টাকার নয়টি চেক হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এসব কথা জানিয়েছে।

গত ১ জুলাই রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত হন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট রবিউল করিম এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান। এ ছাড়া ৭ জুলাই শোলাকিয়ায় ঈদ জামাতে সন্ত্রাসী হামলায় নিহত হন কনস্টেবল জহুরুল হক ও আনসারুল হক।

আজ রবিউল করিমের মা-বাবা ও স্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সালাউদ্দিন খানের স্ত্রী-ছেলেমেয়ে, কনস্টেবল আনসারুল হকের মা-স্ত্রী এবং কনস্টেবল জহিরুল হকের মায়ের হাতেও চেক তুলে দেওয়া হয়।

এ সময় নিহত পুলিশ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাঁদের সান্ত্বনা দেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451