মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধায় জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ॥ আইনী জটিলতায় ২টি কেন্দ্রে সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ২১৪ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধা জেলা পরিষদের

নির্বাচন বুধবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জেলার সাত উপজেলায়

১৫টি ভোট কেন্দ্রের মধ্যে আইনী জটিলতায় ২টি ভোট কেন্দ্রের সদস্য পদে

ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্যাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলায়

সাধারণ সদস্য পদে দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত

কেন্দ্র দুটি হলো-সাদুল্যাপুর উপজেলার কান্তনগর বিনয় ভূষন উচ্চ বিদ্যালয়

(৮ নং ওয়ার্ড) ও গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা সরকারি প্রাথমিক

বিদ্যালয় (১০নং ওয়ার্ড) ভোট কেন্দ্র।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ৮নং ওয়ার্ডের সদস্য পদের

প্রার্থী তাহেদুল ইসলাম তৌহিদ (ঘুড়ি) ও গাবিন্দগঞ্জ উপজেলার ১০নং

ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মুসফিকুর রহমান চৌধুরী উজ্জলের

(বৈদুতিক পাখা) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বাতিল করা হয়। পরে তারা

উচ্চ আদালতের আদেশে প্রার্থী বৈধতার কাগজপত্র জমা দেন। কিন্তু তাদের

প্রার্থীর বৈধতার বিষয়টি সন্দেহ হওয়ায় উচ্চ আদালতে নির্বাচন কমিশনের

পক্ষ থেকে আপিল করা হয়। আপিলের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত আগামী ৫

জানুয়ারী শুনানির দিন ধার্য করেন। এ কারণে জেলা রিটানিং অফিসার ও

জেলা প্রশাসক আবদুস সামাদ দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা

করেন। এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি দুটি কেন্দ্রে দেওয়া হয়েছে। তবে আপিল

শুনানির পর দুই কেন্দ্রে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া

হবে বলে জানান গেছে।

এদিকে জেলার ১৫টি ভোট কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে

ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ১ হাজার ১১৭ জন ভোটার তাদের

ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী,

সদস্য পদে ৬৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন প্রার্থী

প্রতিদ্বন্দ্বিতা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451