বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নাটোর-১ আসনে বিএনপির নেতার শূন্যতা পুরনের ঘোষনা পটলের স্ত্রী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিনের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান॥

বিএনপির চেয়ারপারসোন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক ক্রীড়া

প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুর পর নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে

বিএনপির দায়িত্ব কাঁধে নেওয়ার ঘোষনা দিলেন তার স্ত্রী মীরপুর গার্লস আইডিয়াল

কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। রোববার বিকেলে বাগাতিপাড়ার

পেড়াবাড়িয়া মাদরাসায় উপজেলা বিএনপির কর্মী সভায় তিনি এ ঘোষনা দেন। সভায়

উপজেলা বিএনপির সভাপতি মেয়র মোশাররফ হোসেন সভাপতিত্বে কামরুন্নাহার শিরিন

বলেন, তার স্বামী ফজলুর রহমান পটলের ৪৩ বছর রাজনৈতিক জীবন শেষে মৃত্যুর পর লালপুর-

বাগাতিপাড়ায় নেতা শূণ্য হয়ে পড়ারেছে তিনি শূন্যতা পুরণ করতে চান এবং স্বামীর

আদর্শে অনুপ্রাণিত হয়ে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই । বর্তমানে

তিনি লালপুর উপজেলার বিএনপির সদস্য হিসেবে রয়েছেন। সভায় লালপুর বিএনপির

সভাপতি নাসির উদ্দিন, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু,

বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর

রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন নাটোরের পার্শ¦বর্তী পাবনার

ঈশ্বরদীর পাকশী এলাকায় ১৯৫০ সালে জন্ম গ্রহন করেন এবং ১৯৭৩ সালে লালপুরের

গৌরিপুর গ্রামে বিএনপি নেতা ফজলুর রহমান পটলের সাথে তার বিয়ে হয়। তিনি

ইতোপুর্বে মীরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ হিসেবে চাকুরী শেষে ২০১০

সালের ৮সেপ্টেম্বর অবসরে যান। তার এই ঘোষণায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)

আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451