রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ২০০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার রুহিতপুর ইউনিয়নের কোরাহাটি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন মনতাজুল ইসলাম ও সবুজ। ওই দুজন কেরানীগঞ্জের একটি সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শফিউর রহমান  জানান,  সম্প্রতি কেরানীগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতিতে জড়িত থাকার সন্দেহে পুলিশ ওই ডাকাতদের ধরার চেষ্টা করে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত থেকে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ‘ডাকাত সর্দার’ মনতাজুল ও তাঁর সদস্যদের ধরতে অভিযান চালানো হয়। ভোররাতে রুহিতপুর এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। ওই সময় পুলিশও পাল্টা গুলি করে। এতে ডাকাত সর্দার মনতাজুল ও তাঁর সহযোগী সবুজ গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাঁদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এসপি আরো জানান, নিহত দুই ব্যক্তির লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451