শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

পাকিস্তানে বিমান বিধ্বস্ত, ৩৬ মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পাকিস্তানে অ্যাবোটাবাদে বিধ্বস্ত বিমান থেকে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪২ মিনিটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) বিমানটি বিধ্বস্ত হয়।

খাইবার পাখতুনখাওয়ার প্রদেশের চিত্রাল থেকে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় রওনা দেয় পিকে- ৬৬১। ৪টা ৪০ মিনিটে ইসলামাবাদে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ কথা বিমানটির।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে জিও টিভি জানিয়েছে, বিমানটির ধ্বংসাবশেষ থেকে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে। ৪৭ জন যাত্রী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

চিত্রাল বিমানবন্দরে থাকা যাত্রীতালিকায় দেখা যায়, বিমানে ৩১ জন পুরুষ, ৯ জন নারী ও দুটি শিশু ছিল।

বিমানে স্ত্রীসহ ছিলেন জুনায়েদ জামশেদ

যাত্রীতালিকা দেখে পিআইএ নিশ্চিত করেছে বিমানে ছিলেন সুরকার, গীতিকার ও ধর্মীয় বক্তা জুনায়েদ জামশেদ। সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। দেশটির জনপ্রিয় ওই সঙ্গীতজ্ঞ পরে ধর্মীয় বিষয়ে বক্তৃতা করতেন। তিনি দেশটির জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্বও। বিমানে জামশেদ বসেছিলেন ২৭-সি চেয়ারে। জামশেদের ভাইও জানিয়েছেন, জামশেদ ইসলামাবাদগামী ওই বিমানে ছিলেন।

‘বেঁচে থাকার সম্ভাবনা কম’

দুর্ঘটনাস্থলের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিমানে থাকা যাত্রী ও অন্যান্যদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তাজ মুহাম্মদ খান নামে ওই কর্মকর্তা জানান, মরদেহগুলো দেখে চেনার কোনো উপায় নেই। ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তাজ জানান, পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। আর পাহাড়ে পরার আগেই বিমানটিতে আগুন ধরে যায়।

জুম্মা খান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ধ্বংসাবশেষ থেকে কেবল মানুষের হাত, পা বের করা হচ্ছে। বোঝা যাচ্ছে না কোনটা নারী, কোনটা পুরুষ।

মরদেহগুলোর ডিএনএ পরীক্ষার জন্য আইয়ুব মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451