বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল আর নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর গুলশানে একটি জাপানী রেস্টুরেন্ট থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রেস্টুরেন্টের একটি কক্ষে শাকিলকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এ ঘটনার পর রেস্তোঁরাটি সিলগালা করে দিয়েছে পুলিশ। এদিকে শাকিলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রেস্টুরেন্টের কর্মকর্তাদের বরাতে দলের নেতারা জানান, মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো রেস্টুরেন্টের একটি কক্ষ থেকে মাহবুবুল হক শাকিলের নিথর দেহ দেখতে পান হোটেলটির কর্মচারীরা। পরে কক্ষের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে শাকিলের সহকর্মী ও দলের নেতারা আসেন সেখানে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলের তারা।

শাকিলের হঠাৎ মৃত্যুতে তৈরি হয় শোকাবহ পরিবেশ। মঙ্গলবার বিকেলে সিআইডির ফরেনসিক বিভাগের কর্মকর্তা ও গোয়েন্দারা তথ্য ও আলামত সংগ্রহ করেন রেস্টুরেন্ট থেকে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় হোটেলের কয়েকজন কর্মচারীকে। পরে শাকিলের মরদেহ নেয়া হয় বারডেমের হিমঘরে। বুধবার গ্রামের বাড়ি ময়মনসিংহে তার লাশ দাফন করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে থাকা মাহবুবুল হক শাকিল জন্মগ্রহণ করেন ময়মনসিংহে ১৯৬৮ সালে। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতেও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451