শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ময়নাতদন্তের সিদ্ধান্ত নেবে পরিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবেন পরিবার। জানালেন গুলশান থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া।

তিনি  বলেন, মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্তের সিদ্ধান্ত তার পরিবারের। এখানে আমাদের কোনো বিষয় নেই। পরিবার থেকে সিদ্ধান্ত হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। আপনারা এ বিষয়ে কাল (বুধবার) জানতে পারবেন।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, বুধবার শাকিলের মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে গুলশান-২ এর জাপানি রোস্তোরাঁ সামদাদো থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। পরে সেখান থেকে সন্ধ্যা ৬টার পর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।

এদিকে, মাহবুবুল হক শাকিলের মরদেহ বারডেমের হিমঘরে নেয়ার পর জাপানি রেস্তোরা সামদাদোর নিরাপত্তা বাড়িয়েছে গুলশান থানা পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451