বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের বরখাস্ত মেয়র মান্নান রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে চাঁদাবাজি ও মারধরের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জয়দেবপুর থানায় নেওয়া হয়েছে বলে জানান জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা।

ওসি জানান, গত ২০১৪ সালের একটি মামলায় মেয়রকে রিমান্ডে নেওয়া হয়েছে। মামলাটি করেছেন টঙ্গীর শিলমন এলাকার মৃত বাছির উদ্দিনের ছেলে মো রমিজ উদ্দিন।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন গত রোববার এম এ মান্নানকে রিমান্ডে নেওয়ার জন্য গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৩ এ আবেদন করেন। বিচারক মোহাম্মদ আব্দুল হাই শুনানি শেষে মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তা দুই কার্যদিবসের মধ্যে পুলিশকে কার্যকরের আদেশ দেন।

দুইদিনের মধ্যে রিমান্ড কার্যকর করা না হলে তা বাতিল হবে বলে আদালত আদেশে উল্লেখ করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মান্নানকে জয়দেবপুর থানায় আনা হয় বলে জানান ওসি।

যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানকে ঢাকার বারিধারার ডিওএইচএসের বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২২ মামলায় জামিনের পর হাইকোর্ট থেকে সর্বশেষ জামিন লাভ করে চলতি বছরের ২ মার্চ তিনি কারামুক্ত হন।

গত এপ্রিল মাসে এম এ মান্নান মেয়র পদ ফিরে পান। এ অবস্থায় চলতি বছর ১৫ এপ্রিল তাঁকে ফের নাশকতার তিনটি মামলায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই মাসে তাঁকে ফের বরখাস্ত করা হয়। গত ১৫ এপ্রিল থেকে তিনি কারাগারেই আছেন। মান্নানের অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক মান্নানের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৮টি মামলা করা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451