মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ক্যারিবীয় জাদুতে ফাইনালে সাকিবের ঢাকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

বিপিএলের গ্রুপ পর্বে খুলনা টাইটানসের বিপক্ষে দুটি ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল ঢাকা ডায়নামাইটস। গত রোববার ১৫৯ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল খুলনা। নিশ্চিত করেছিল শেষ চারের লড়াই। কিন্তু ফাইনালে যাওয়ার প্রথম কোয়ালিফায়ারে আর ঢাকার কাছে পাত্তা পেল না মাহমুদউল্লাহর দল। হেরে গেল ৫৪ রানের বড় ব্যবধানে। দাপুটে এই জয় দিয়ে ফাইনালের টিকিট পেয়ে গেল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনা হয়েছে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার। ১৬.৪ ওভার ব্যাটিং করেই তাদের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৮৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটি ছিল ২৮ রানের। সেটি এসেছিল ওপেনার আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে। শেষপর্যায়ে আরিফুল হক করেছেন ১৪ রান। এই দুজন ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক মাহমুদউল্লাহ আজ আউট হয়েছেন মাত্র ৫ রান করে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকাও পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। ৮৯ রানে ছয় উইকেট হারানোর পর ঢাকা রক্ষা পেয়েছিল দুই উইন্ডিজ ক্রিকেটার আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর ব্যাটে। স্কোরবোর্ডে জমা করেছিল ১৪০ রান। ব্যাটের পর বল হাতেও ঢাকার জয়ের প্রধান কারিগর এই দুই ক্যারিবীয় ক্রিকেটার। দারুণ বোলিং করে দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। চার ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন রাসেল। ব্রাভো তিন উইকেট পেয়েছেন ১০ রান খরচ করে।

এই ম্যাচে হেরে গেলেও ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ থাকছে মাহমুদউল্লাহর খুলনা টাইটানসের সামনে। সেক্ষেত্রে আগামীকাল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তাদের জিততে হবে রাজশাহী কিংসের বিপক্ষে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451