মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছাতকে অগ্নিকান্ডে ৬টি বসতঘর ভষ্মিভুত ১৫ লক্ষ টাকার ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৩২০ বার পড়া হয়েছে

 

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):

ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৬টি বসতঘর ভষ্মিভুত হয়েছে। সোমবার বিকেলে

উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খারাই গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের

ঘটনায় নগদ টাকা, স্বর্নালংকার, আসবাবপত্রসহ ১৫ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল পুড়ে ছাই

হয়েছে বলে ক্ষতিগ্রস'রা জানিয়েছেন। স'ানীয় সুত্রে জানা যায়, বিকেলে খারাই গ্রামের আব্দুল

খালিকের বসত ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে

ভয়াবহ রূপ ধারন করে আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন পানি ও বালু ছিটিয়ে

আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। অগ্নিকান্ডের ঘটনায় গ্রামের আব্দুল খালিক,

আশিদ আলী, শাহীনুর, ফয়জুন নুর ও শফিনুরের বসতঘরসহ টিন সেডের ৬টি ঘর ভষ্মিভুত

হয়। এতে নগদ ৭০ হাজার টাকা, স্বর্নালংকার, আসবাবপত্র, ধান-চাল, কাপড় ও গৃহ সামগ্রী

জিনিসপত্রসহ ১৫ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল ভষ্মিভুত হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে

আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451