বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নবাবগঞ্জে হানাদারমুক্ত দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ২৩৬ বার পড়া হয়েছে
Made with Square InstaPic

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:

১৯৭১ সালের ৬ই ডিসেম্বর পাকিস্তানী হানাদারদের কবল থেকে মুক্ত হয় দিনাজপুরের নবাবগঞ্জ। এই দিনে মুক্তিযোদ্ধারা নবাবগঞ্জে অবস্থানরত পাকবাহিনীকে পরাজিত করে উত্তোলন করে স্বাধীন বাংলাদেশের পতাকা।

আজ মঙ্গলবার (৬ই ডিসেম্বর) নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দিবসটি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

ওই দিন বেলা ১১টায় এক বর্ণাঢ্য বিজয় র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ মোঃ শিবলী সাদিক। অন্যান্যদের মধ্যে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দবিরুল ইসলাম সহ আরো অনেকেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451