বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির পক্ষ হতে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় দলীয় প্রতিনিধিদের মাধ্যমে এ বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল জানান, কে.কে গ্রæপের চেয়ারম্যান বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন তার ব্যাক্তিগত উদ্যোগে মোরেলগঞ্জ ও শরণখোলায় এ বস্ত্র বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খান কেরামত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন জোমাদ্দার, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ, শরণখোলা বিএনপির সভাপতি মো. কামাল তালুকদার, সাধারণ সম্পাদক ইসাহাক আলী ও সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল ইউসুব উপস্থিত ছিলেন।