বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহেশপুরে ভুয়া কাগজপত্র দিয়ে চাকুরির স্বাক্ষাতকার দেওয়ায় ৩ জনের কারাদন্ড প্রদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ২৫২ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল মহেশপুর থেকে:

ঝিনাইদহের মহেশপুরে ভুয়া জাতীয় পরিচয় পত্র,শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র

তৈরি করে বিভিন্ন ইউনিয়ন পরিষদে মহল্লাদার (চৌকিদার) পদে চাকুরির

স্বাক্ষাৎকার দিতে এসে ধরা পড়ে ৩ জনকে জেলে যেতে হয়েছে। মঙ্গলবার দুপুরে

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশাফুর

রহমান তাদের আটকের পর ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিন করে বিনাশ্রম

কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামের

আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম, জীবননগর পাড়ার নুর ইসলামের ছেলে

মিনারুল ও সামান্তা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ওলিয়ার রহমান।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান জানান, মহেশপুরে

চলছে বিভিন্ন ইউনিয়নে মহল্লাদার (চৌকিদার ) নিয়োগ। মঙ্গলবার ছিল

স্বাক্ষাৎকারের দিন। এ সময় আটককৃত রবিউল, মিনারুল ও ওলিয়ার বিভিন্ন

কম্পিউটারের দোকান থেকে ভুয়া সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি তৈরি করে

জমা দিয়ে স্বাক্ষাৎকার দিতে আসে। বিষয়টি সন্দেহ জনক হলে তাদের

জিজ্ঞাসাবাদ করা হলে কাগজপত্রগুলো ভুয়া বলে প্রমানিত হয়। এর পর ভ্রাম্যমান

আদালত বসিয়ে ৩জনকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451