বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘জিয়ার মাজার সারানো সরকারের নীল নকশার অংশ’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ৩১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদিক:

নকশা বহির্ভূত অন্য সব স্থাপনা বহাল রেখে শুধুমাত্র জিয়াউর রহমানের সমাধি সরানোর উদ্যোগকে সরকারের নীলনকশার অংশ বলে মন্তব্য করেছে বিএনপি। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সমাধি সরানোর সিদ্ধান্ত এ দেশের জনগণ কিছুতেই মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এরই মধ্যে সংসদ ভবন এলাকায় এই নকশার বাইরে তৈরি করেছে স্পিকার, ডেপুটি স্পিকারের বাসভবন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, সংসদ সদস্যদের বাসভবন, র‍্যাবের কার্যালয়, স্কুলসহ অনেক মূল্যবান কার্যালয়। এছাড়া মেট্রো রেল এই নকশার ভেতর দিয়ে স্থাপন করা হবে বলে কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের নাম শুনলেই বর্তমান সরকারের গা রি রি করে ওঠে। অথচ সেই পাকিস্তানের জাতীয় পতাকার আদলে তৈরি জাতীয় সংসদ ও এর সংলগ্ন পরিষদ লুই আই কানের নকশা নিয়ে সরকারের দৌড় ঝাপ প্রধানমন্ত্রীর হিংসাত্মক আচরণেরই বহিঃপ্রকাশ।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451