বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইদ্রিস আলী রাজাকারের মৃত্যুদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ

একাত্তরের মানবতা বিরোধী অপরাধে শরীয়তপুরের রাজাকার পলাতক ইদ্রিস আলী সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

ট্রাইবুনালের আদেশে ইদ্রিসকে ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকরের কথা বলা হয়েছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আসামি ইদ্রিসের বিরুদ্ধে শরীয়তপুর ও মাদারীপুরে গণহত্যা, হত্যা, অপহরণ ও আটকে রেখে নির্যাতন-ধর্ষণ, দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়।

ইদ্রিসের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগ ২শ জনকে হত্য।

দ্বিতীয় অভিযোগে বহু মানুষকে হত্যা, ধর্ষণ।এ দু’টি অভিযোগে ইদ্রিস আলীর সর্বোচ্চ সাজার রায় দিয়েছেন আদালত। ও ২ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড।

অন্যদিকে তৃতীয় অভিযোগে ৪জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড। চতুর্থ অভিযোগে পরিকল্পিত দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়ে হিন্দুদের দেশত্যাগে বাধ্য করায় ঘটনায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১১টা থেকে ইদ্রিসের রায় পড়া শুরু করেন আদালত। রায় পড়া শেষে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451