সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মাহমুদউল্লাহর ব্যাটে শেষ চারে খুলনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ২৯২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

এবারের বিপিএলে সত্যিকারের অধিনায়কের মতো দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে দলের প্রায় প্রতিটি জয়েই রেখেছেন বড় অবদান। আজ বিপিএলের বাঁচা-মরার লড়াইয়েও মাহমুদউল্লাহ জ্বলে উঠেছেন দারুণভাবে। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৮ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ছয় উইকেটের জয়। দাপুটে এই জয় দিয়ে বিপিএলের পরবর্তী রাউন্ডও নিশ্চিত করে ফেলেছে মাহমুদউল্লাহর খুলনা টাইটানস।

ঢাকার বিপক্ষে গ্রুপ পর্বের এই শেষ ম্যাচ হারলেই বিদায় নিতে হতো খুলনাকে। জয়ের জন্য তাই মরিয়া হয়েই মাঠে নেমেছিল মাহমুদউল্লাহর দল। আর সেই লড়াইয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। মাহমুদউল্লাহর ৫০ রানের অধিনায়কোচিত ইনিংসে ভর করে দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়েছে খুলনা। উঠে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি খুলনার। দ্বিতীয় ওভারেই হারিয়েছিল ওপেনার আন্দ্রে ফ্লেচারের উইকেট। তবে দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়ে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন আরেক ওপেনার হাসানুজ্জামান ও আবদুল মজিদ। নবম ওভারে হাসানুজ্জামান ফিরে যান ১৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে। এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। ২৮ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে নিশ্চিত করে ফেলেন দলের জয়। ১৮তম ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহ যখন আউট হয়েছেন, তখন জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল মাত্র ৮ রান। সেটুকু নির্বিঘ্নেই সংগ্রহ করে ফেলেছেন বেনি হাওয়েল ও নিকোলাস পোরান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার ৫৯, মোসাদ্দেক হোসেন সৈকতের ২০, মেহেদী মারুফের ১৬ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৫৭ রান জমা করেছিল ঢাকা ডায়নামাইটস।

আজকের এই জয়ের ফলে খুলনা চলে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষস্থানের দখল আগে থেকেই ছিল ঢাকার কাছে। শেষ চারের বাকি দুটি দল চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। ১২ ম্যাচ শেষে দুই দলেরই সংগ্রহ ১২ পয়েন্ট। পঞ্চম স্থানে থাকা রংপুর রাইডার্সের ঘরেও জমা হয়েছে ১২ পয়েন্ট। তবে রানরেটে পিছিয়ে থাকায় ছিটকে যেতে হলো রংপুরকে।

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451