শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

এক সপ্তাহের মধ্যে ১০ হাজার নার্সের পোস্টিং : নাসিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

বাসস,

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্য খাতে জনশক্তির স্বল্পতা সমস্যা দূর করতে নতুন রিক্রুট করা ১০ হাজার নার্সকে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং দেওয়া হবে।

আজ রোববার নগরীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি, ২০১৫-এর এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা ১০ হাজার নার্সের রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করেছি। সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি হাসপাতালে তাদেরকে পোস্টিং দেওয়ার জন্য এখন আমরা কাজ করছি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ড. এন প্যারানিথরন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব মো. সিরাজুল ইসলাম।

মোহাম্মদ নাসিম আরো বলেন, “স্বাস্থ্য খাতে হেলথ ওয়ার্কফোর্স গুরুত্বপূর্ণ। আমরা মানসম্মত হেলথ ওয়ার্কফোর্স খুঁজছি, যারা মানসম্মত সেবা দিতে পারবে। এ ব্যাপারে ‘বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি-২০১৫’ প্রণয়ন একটি ভিত্তি।”

স্বাস্থ্য খাতে জনশক্তি স্বল্পতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী পেশাজীবী স্বাস্থ্যকর্মীদের দ্রুত নিয়োগ দিতে রিক্রুটমেন্ট পদ্ধতি সহজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য আমাদের স্বাস্থ্য খাতে মানসম্মত ওয়ার্কফোর্স রিক্রুট করতে হবে। উপযুক্ত জনশক্তি ছাড়া আমরা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-এর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব না।’

প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য খাতের প্রধান প্রধান সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। স্বাস্থ্য খাতে সফলতার এই ধারা অব্যাহত রাখতে মানসম্মত জনশক্তি প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451