মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মৌলভীবাজার শহরের লেক রোডে পাওনা টাকা চাইতে গিয়ে গুলিবিদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ৩২৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার শহরের লেক রোডে পাওনা টাকা চাইতে গিয়ে কানাই রায় রাখাল নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় লেক রোডের জয়গুরু স্টোরের স্বত্বাধিকারী কানাই রায় তাঁর ছেলে তিপ রায়কে নিয়ে দোকানে বসা ছিলেন। এ সময় পূর্বের পরিচিত রবি দাস নামের এক ব্যক্তি দোকানে এলে তাঁর সঙ্গে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। রবি দাস উত্তেজিত হয়ে চলে যান। প্রায় এক ঘণ্টা পর রবি দাস দোনলা বন্দুক নিয়ে দোকানে এসে কানাই রায়কে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় কানাই রায়কে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বলেন, ব্যবসায়িক লেনদেনের জের ধরে লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করেন রবি দাস। তাঁকে গ্রেপ্তার ও বন্দুক উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451