শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ক্যালিফোর্নিয়ায় ক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ৯

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ৩০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। ওই ঘটনায় নিখোঁজ আছেন ২৫ জন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে একটি ক্লাবে এ ঘটনা ঘটে। এ ভেন্যুতে একটি কনসার্ট হওয়ার কথা ছিল।

অপরদিকে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে ৫০ জন মানুষ ছিলেন।

আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীরা জানান, ভবনটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না। এমনকি ধোঁয়া বের হওয়ারও কোনো ব্যবস্থা ছিল না।

অকল্যান্ডের অগ্নিনির্বাপক বিভাগের প্রধান তেরেসা রিড জানান, ৫৫ জন কর্মী টানা কাজ করেছেন। ভবনটির এলোমেলো অবস্থার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

ভবনের দ্বিতীয় তলা থেকে বেশির ভাগ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়বে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451