মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাকিবকে নিয়ে ভালোবাসার লড়াই পরী মণি ও তানহা তাসনিয়ার মধ্যে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

শাকিব খানের নতুন ছবি ‘ধুমকেতু’ মুক্তি পেতে চলেছে আগামী ৯ ডিসেম্বর। শফিক হাসান পরিচালিত ত্রিভুজ প্রেমের এই ছবিতে শাকিবকে নিয়ে ভালোবাসার লড়াই হবে পরী মণি ও তানহা তাসনিয়ার মধ্যে। ছবির নায়িকা তানহা আলাপ করেছেন প্রতিনিধির  সঙ্গে। এই ছবিটি তাঁকে অনেক অভিজ্ঞতা দিয়েছে বলে জানান তিনি।

তানহা বলেন, ‘গল্পে আমার উপস্থিতি একদমই কম। আমি আসলে নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্যই ছবিটিতে কাজ করেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। সিনিয়র শিল্পীরা কীভাবে কাজ করেন, সেটি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এই ছবিতে কাজ করে।’

গল্পে নিজের চরিত্র নিয়ে বলেন ‘ছবির গল্পে আমার সাথে শাকিব খানের ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে থাকে। আমি শাকিবকে ভালোবাসি, কারণ আমি জানতাম সেই আমার স্বামী হবে। এক সময় শাকিব খান আরেকটি মেয়েকে ভালোবেসে ফেলে। এতই বেশি ভালোবাসে যে তার সঙ্গে প্রেম করতে ছদ্মবেশ নেয়। এক সময় শাকিব ওই মেয়েটির বাড়িতে লজিং মাস্টার হয়ে চলে যায়। শাকিবের বিষয়টি আমার পরিবার জেনে ফেলে। আমাদের দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়। এভাবেই গল্পটা এগিয়ে যায়। শাকিব খানের সাথে কার মিলন হবে, তা এখনই বলছি না। হলে গিয়ে ছবিটি দেখবেন আশা করি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451