বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিটাগংকে হারিয়ে লড়াই জমিয়ে তুলল রাজশাহী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

ভালোই জমে উঠল বিপিএলের শেষ চারে যাওয়ার লড়াই। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলতে পারত তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। অনেকটাই সহজ হয়ে যেত শেষ চারে যাওয়ার সমীকরণ। কিন্তু রাজশাহী কিংসের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানেই হেরে গেছেন তামিমরা। আর দাপুটে এই জয় দিয়ে বিপিএলের লড়াইটাও ভালোই জমিয়ে তুলেছে ড্যারেন স্যামির রাজশাহী।

তরুণ অফস্পিনার আফিফ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে চিটাগংকে মাত্র ১১১ রানেই আটকে দিয়েছিল রাজশাহী। চার ওভার বল করে মাত্র ২১ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন আফিফ। ১১২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ছয় ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে রাজশাহী। ২৭ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার জেমস ফ্রাঙ্কলিন। ওপেনার মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে ২১ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল তামিমের চিটাগং। ৬৭ রানের ইনিংস খেলে একাই লড়াই করেছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। ১৩ ও ১২ রানের ছোট দুটি ইনিংস এসেছে জহুরুল ইসলাম ও মোহাম্মদ নবীর ব্যাট থেকে। আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।

দাপুটে এই জয় দিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী কিংস। ১২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। হেরে গেলেও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে চিটাগং ভাইকিংস। এক ম্যাচ কম খেলে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানসের ঘরেও জমা হয়েছে ১২ পয়েন্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451