বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকার জিয়ার সমাধি সরানোর ষড়যন্ত্রে নেমেছে : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সরানোর ষড়যন্ত্র শুরু করেছে।

আজ শুক্রবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা বিএনপি মহাসচিবের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে দোয়া ও মোনাজাত শেষে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে, মুক্তিযুদ্ধের যারা মূল নায়ক, বিশেষ করে মুক্তিযুদ্ধের ঘোষণা যিনি দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম, তাঁর চিহ্ন বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলার জন্য। কিন্তু এটা কোনোদিনই সম্ভব হবে না এ জন্যই যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে প্রোথিত হয়ে আছে এবং কোনো ষড়যন্ত্রই তাঁকে বাংলাদেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’

‘সুতরাং মাজার বলুন, পদক বলুন বা অন্য কোনো কিছু বলুন, এটা এ দেশের মানুষ কোনো দিনই মেনে নেবে না। আর সেই ধরনের কোনো হঠকারী কাজ করতে হলে বাংলাদেশের জনগণ সেটা কখনোই মেনে নেবে না।’

ওই সময় বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করেন ফখরুল


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451