বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে জোড় ইজতেমা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ২০০ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি,

গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে তাবলিগ জামাতের জোড় ইজতেমা।

আজ শুক্রবার সকাল থেকে পাঁচ দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত আড়াই লাখ মুসল্লি সমবেত হয়েছেন বলে জানিয়েছেন ইজতেমার আয়োজকরা।

তাবলিগ জামাতের বিভিন্ন মেয়াদের চিল্লায় যাঁরা ছিলেন, মূলত সেসব মুসল্লিকে নিয়ে শুরু হয় ইজতেমার প্রস্তুতিমূলক সমাবেশ পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। জোড় ইজতেমা শেষেই শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার মূল পর্বের প্রস্তুতি।

 

তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবক ছাড়াও জোড় ইজতেমায় আসা মুসল্লিরা আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজে অংশ নেবেন।

এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে। এবারের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জোড় ইজতেমা উপলক্ষে ইজতেমা ময়দানে আসা মুসল্লিদের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451