বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক

আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০১৬
  • ৪১২ বার পড়া হয়েছে

ঢাকা: আত্মত্যাগ ও সততার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠা্নে

আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, একজন রাজনৈতিক নেতা যদি সততার সঙ্গে কাজ করতে পারে সেই সততাই হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি।

‘সততার শক্তি দিয়ে যেকোনো দুর্যোগ, যেকোনো দুর্বিপাক মোকাবেলা করা যায়। সততার শক্তি উঁচু গলায় কথা বলার সাহস যোগায়,’ যোগ করেন তিনি।

২০২১ সালে মধ্যম আয়ের, আর ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ লক্ষ্য অর্জন করতে হলে প্রতিটি নেতা-কর্মীকে বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে সততার সঙ্গে সংগঠনকে যেমন গড়ে তুলতে হবে, নিজের জীবনকেও সেভাবে গড়ে তুলতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ব্যক্তি স্বার্থে একজন নিজের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু দেশ ও জনগণের জন্য কিছুই করতে পারে না, পারেনি। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, বাবা-মা সব হারিয়েছি। আমার হারানোর কিছু নেই পাবারও কিছু নেই। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, দারিদ্র্য দূর করা, মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে আওয়ামী লীগ কাজ করছে।

বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। কারণ আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশ ও জনগণের জন্য কাজ করে।

শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে নানাভাবে অত্যাচার হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু পারেনি। কারণ আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। আমাদের বিরুদ্ধে বারবার আঘাত এসেছে, সব আঘাত সহ্য করে আমরা এগিয়ে গেছি। হয়ত উপরের নেতারা ভুল করেছেন, তৃণমূল আওয়ামী লীগ নেতারা কখনও ভুল করেননি।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অনুপম সেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি একেএম রহমউ উল্লাহ, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

সভা সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451