রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে বিএনপির কর্মীদের ভয়ভীতির অভিযোগ সাখাওয়াতের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ১৯১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি ,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির কর্মীদের পুলিশ রাস্তায় বের হতে বাধা ও বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে নগরীর আমলাপাড়া আইডিয়াল স্কুলে অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি। এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ অন্যান্য নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন।

বাংলার প্রতিদিন এর সঙ্গে আলাপকালে সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, প্রশাসনের লোকরা তাঁর দলের কর্মীদের মামলা ও গ্রেপ্তারের ভয় দেখাচ্ছে। তিনি বলেন, ‘সরকারি দলের বাধার সম্মুখীন হচ্ছি। আপনারা জানেন যে, আমাদের অনেক নেতৃবৃন্দকে সরকারের বাধার সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসন থেকে আমাদের কর্মীদের প্রতি বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এবং আমাদের কর্মীদের কাউকে কাউকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোতে আমরা মনে করি যে প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং ২২ তারিখ পর্যন্ত নির্বাচনী যে আমেজটা আছে, সে আমেজটা ধরে রাখবে।’

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন আরো বলেন, ‘আপনারা জানেন যে খুব সামনেই নির্বাচন। এই নির্বাচনকে যাতে প্রতিযোগিতামূলক করতে পারি, সেই আশা নিয়েই আজ সারা দিনই আমার কর্মসূচি আছে। আজকে আমার কর্মসূচির মধ্যে আমার বিভিন্ন অঙ্গসংগঠনের নানা পর্যায়ের নেতাদের সভা ডাকা হয়েছে। যেমন ১০টার সময় আমাদের শ্রমিক দল, নারায়ণগঞ্জ মহানগর এবং জেলা পর্যায়ের অঙ্গসংগঠনগুলোর সভা আহ্বান করা হয়েছে। সেখানে আমরা যাব, তাদের সঙ্গে কীভাবে নির্বাচনে আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, সে ব্যাপারে শ্রমিক দলকে দায়িত্ব দেওয়া হবে। শ্রমিক দলকে তাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হবে।’

দিনের কর্মসূচির বর্ণনা দিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, ‘দুপুরে আমরা আরেকটি স্কুলে ইসলামী ঐক্যজোটের যে নেতৃবৃন্দ আছে, তাঁদের সঙ্গে সাক্ষাৎ, ২০ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা—যে তাঁরা কীভাবে আমাদের সাহায্য-সহযোগিতা করতে পারেন, সে বিষয়ে। এরপর আসরের সময় আমাদের একটা উঠান বৈঠক আছে। সেখানে আমরা উঠান বৈঠক করব। তারপর মাগরিবের সময় ওই জিএন রোড মসজিদে আমরা আমাদের কর্মসূচি পালন করব। সেখানেও অমাদের একটা উঠান বৈঠক আছে, সে বৈঠকেও আমরা থাকব।’

এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী টেলিফোনে জানিয়েছেন, আজ সকালে তাঁর কোনো কর্মসূচি নেই। বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮ নম্বর ওয়ার্ডে ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451