বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য না দেওয়ায় দুই কর্মকর্তাকে জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

 

বাসস,

তথ্য অধিকার আইনে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দেওয়ায় দুটি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে অর্থদণ্ডাদেশ দিয়েছেন তথ্য কমিশন।

এঁরা হলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক বেলায়েত হোসেন মোল্লাহ এবং নুরুল্লাপুর এ এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফউদ্দিন। এর মধ্যে বেলায়েত হোসেনকে পাঁচ হাজার টাকা এবং সাইফউদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তথ্য অধিকার আইনে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দেওয়ায় আবেদনকারী ইকবাল হোসেন ফোরকান হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক বেলায়েত হোসেন মোল্লাহর বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ করেন।

তথ্য কমিশনের শুনানিতে আবেদনকারীর চাহিত তথ্য প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। এরপরেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য না দিলে আবেদনকারী পুনরায় তথ্য কমিশনে অভিযোগ করেন। উভয়পক্ষের উপস্থিতিতে আজ শুনানিতে বেলায়েতকে এ অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।

অপরদিকে আবেদনকারী কুতুব উদ্দিন নুরুল্লাপুর এ এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আগের এক অভিযোগের শুনানি শেষে তথ্য কমিশন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আবেদনকারীকে তথ্য প্রদানের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা অমান্য করে তথ্য দেননি।

ফলে উভয়পক্ষের উপস্থিতিতে আজকের শুনানিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে এই জরিমানা করা হয়। শুনানিতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান ও তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451