বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নীলনকশা বাস্তবায়নে একের পর এক মামলা : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ,

নীলনকশা বাস্তবায়নের জন্যই সরকার একের পর এক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও সাজা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে বিজয় দিবসসহ ডিসেম্বর মাসে দলের কয়েকটি কর্মসূচি ঘোষণা করে এ কথা বলেন মির্জা ফখরুল। সভায় কর্মসূচির সিদ্ধান্ত ছাড়া কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়।

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুলিশের গুলিতে নিহত কলেজশিক্ষকের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতা।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দলীয় কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, সময় ও স্থান পরে জানানো হবে।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনা তুলে ধরতে সারা দেশ ও কেন্দ্রীয়ভাবে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘সামগ্রিক যে নীলনকশা, বাংলাদেশকে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু করে রাজনীতিবিদদের সরিয়ে দেওয়ার যে নীলনকশা; যেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও সেই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাঁকে রাজনীতি থেকে দূরে রাখার প্রচেষ্টা চালানো হচ্ছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451