বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে গ্যালাক্সি সি৭ প্রো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৩৭৪ বার পড়া হয়েছে

ফিচার ডেস্ক ,

স্যামসাং নিয়ে আসছে তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি সি৭ প্রো। আগামী মাসে ফোনটি বাজারে ছাড়া হতে পারে। ফোনটির দাম রাখা হয়েছে ১৯৯ মার্কিন ডলার। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গ্যালাক্সি সি৭ প্রোতে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চির ফুল-এইচডি ডিসপ্লে। রয়েছে স্ন্যাপড্রাগন ৬২৬ প্রসেসর ও ৪ জিবি র‍্যাম। ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে ফোনটির ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ফোনটি চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক ০ দশমিক ১ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। ফোনটিতে রয়েছে ৩০০০ এমএএইচের ব্যাটারি এবং কোয়ালকমের কুইক চার্জ ৩ দশমিক ০ প্রযুক্তি।

এ ছাড়া গ্যালাক্সি সি৫ প্রো স্মার্টফোনটির স্পেসিফিকেশনের ব্যাপারেও আগাম খবর জানিয়েছে এনডিটিভি। ফোনটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ও ৩ জিবি র‍্যাম।

গত বছরের মে মাসে বাজারে ছাড়া হয়েছিল স্যামসাং গ্যালাক্সি সি৭ স্মার্টফোনটি। ফোনটির ৩২ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছিল দুই হাজার ৫৯৯ চীনা ইয়েন আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছিল দুই হাজার ৭৯৯ চীনা ইয়েন।

গ্যালাক্সি সি৭ স্মার্টফোনের সঙ্গে আরো ছাড়া হয়েছিল গ্যালাক্সি সি৫ স্মার্টফোনটি। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছিল দুই হাজার ২০০ চীনা ইয়েন আর ৬৪ জিবি সংস্করণের দাম রাখা হয়েছিল দুই হাজার ৪০০ চীনা ইয়েন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451