শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

‘বাংলাদেশের মতো স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের নজির নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ২৬০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি ,

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশের মতো স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের কোনো নজির আছে বলে জানা নেই। বিএনপি পরিকল্পিতভাবেই আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়।’

আজ মঙ্গলবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন হানিফ।

হানিফ বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তারা আমাদের উন্নয়নের সহযোগিতার কথা বলতে পারেন। তবে নির্বাচন কমিশনের গঠন এটি সরকারের বিষয়, এটি দেশের বিষয়।’

নির্বাচন কমিশনের বিষয়ে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘২০১২ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শ অনুযায়ী সার্চ কমিটি গঠন করে সে সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করেছেন। এর চেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশে বা কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন গঠনের কোনো নজির আছে বলে জানা নেই। এখানে বিএনপি পরিকল্পিতভাবেই আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। বিতর্কিত করতে চায় বলেই তারা নানা সময় নানা ধরনের কথা বলছে। তাদের কাছে কোনো নির্বাচন কমিশনই তাদের মনঃপূত হবে না। একমাত্র আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করলেই বিএনপির কাছে মনঃপূত হতে পারে।’

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় বিএনপির তদন্ত রিপোর্ট প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের তদন্ত কমিটি গঠনের এখতিয়ারও নেই, কেউ ক্ষমতাও দেয়নি। তারা কী রিপোর্ট দিল না দিল এটা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।’ এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ক্যানসার, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত দুস্থ রোগীদের মধ্যে চিকিৎসার জন্য চেক বিতরণ করেন হানিফ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451