রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোরেলগঞ্জে বাসের চাপায় নসিমন চালক নিহত, ড্রাইভার পলাতক,গাড়ি আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :   বাগেরহাটের মোরেলগঞ্জ মহাসড়কের জোকা নামক স্থানে বাসের চাপায় পিষ্ট হয়ে মঙ্গলবার সন্ধ্যায় নসিমন চালক বাহাদুর হালদার(৩২) ঘটনাস্থলে নিহত হয়েছে। বাহাদুর হালদার দৈবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলিয়া গ্রামের তৈয়ব আলী হালদারের ছেলে। ১ সন্তানের জনক নসিমন চালক বাহাদুর হালদার সন্ধ্যা ৬ টার দিকে নিজের নসিমনে বাড়ি থেকে পার্শ্ববর্তী রাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন। এসময় বাগেরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো জ- ০৬০-১২৩ পথিমধ্যে নসিমন সহ চালককে চাপা দেয়। এত ঘটনাস্থলেই চালক বাহাদুর হালদার মারা যায়। ঘাতক গাড়িটি পালিয়ে যাবার চেষ্টা করলে জনতা আমতলা নামক স্থানে আটক করে। গাড়ির ড্রাইভার ছালাম ওরফে ফারহা ছালাম সহ হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পোলেরহাট ফাঁড়ি পুলিশ গাড়ি আটক ও লাশের সুরতহাল রিপোর্ট শেষে বাগেরহাট মর্গে প্রেরণ করেন। নিহত বাহাদুর হালদার একমাত্র ছেলে চলতি পিএসসি পরীক্ষায় অংশগ্রহন করে এবং তার স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451