শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৩১১ বার পড়া হয়েছে

বিবিসি,

অব্যাহত বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হে। পদত্যাগের জন্য তিনি দেশটির পার্লামেন্টের সহায়তা চেয়েছেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থান করা বিবিসির সংবাদদাতা স্টিভ ইভানস জানা, তাঁর (পার্ক) এই পদত্যাগের ঘোষণা মানেই কিন্তু পদত্যাগ নয়। এটি বরং পদত্যাগ করার প্রস্তাব। তবে এটা পরোক্ষভাবে জানিয়ে দেওয়া হলো যে প্রেসিডেন্টের কার্যালয়ে তাঁর সময় ফুরিয়ে এসেছে।

প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে অভিযোগ, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য তিনি পুরোনো এক বন্ধুকে রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত করার সুযোগ দিয়েছেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্তও চলছে। আর এই তদন্ত চলাকালে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলে।

টেলিভিশনের এক ভাষণে প্রেসিডেন্ট পার্ক তাঁর মেয়াদ কমানোসহ ভবিষ্যতের সবকিছু পার্লামেন্টের হাতে ছেড়ে দেন। আগামী শুক্রবার দেশটির পার্লামেন্টে পার্ককে ক্ষমতাচ্যুত করার প্রস্তাব ওঠানোর কথা রয়েছে।

কেলেঙ্কারির খবর প্রকাশের পর এই নিয়ে তৃতীয়বারের মতো টেলিভিশনে ভাষণ দিলেন পার্ক গিউন হে। এই ভাষণে তিনি বলেন, দেশের ক্ষমতায় শূন্যতা এবং নৈরাজ্য সৃষ্টি হওয়ার বিষয়ে পার্লামেন্ট পদক্ষেপ নিলেই তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। এর আগের দুবারের ভাষণে তিনি কেলেঙ্কারির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, ‘তাঁর মন ভেঙে গেছে’। তবে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

পার্কের বন্ধু ছই সুন-সিল অনেক অভিযোগ মাথায় নিয়ে বর্তমানে দক্ষিণ কোরিয়ার পুলিশের হেফাজতে আছেন। বিভিন্ন প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় এবং দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ব্যবহার করে অলাভজনক তহবিলে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ আছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে।

এদিকে এই ঘটনার তদন্তকারীদের মতে, ছইয়ের এই দুর্নীতিগুলোর সঙ্গে পার্কের ‘আমলে নেওয়ার মতো’ সম্পৃক্ততা ছিল। আর এ জন্য গত কয়েক সপ্তাহে পার্ক গিউন হে এর বিরুদ্ধে সারা দেশজুড়ে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়।

এর আগে জনরোষ কমাতে প্রেসিডেন্ট পার্ক বিরোধী দলের সঙ্গে মিলে নতুন মন্ত্রিসভা গঠন ও কিছু ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন । কিন্তু তাতেও কাজ হয়নি। বরং প্রধান বিরোধী দলের সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়ে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451