বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আচরণটা ভালো করুন, বক্তৃতাটা একটু কমান,দলীয় নেতাদের ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

ঢাকার মেয়রদের কাজে বাধা না দিয়ে সহযোগিতা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনের দুই বছর বাকি আছে উল্লেখ করে, সরকারের উন্নয়ন ম্লান হয় এমন কাজ না করতে দলের নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি।

অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত শোকসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকার উন্নয়ন এবং আওয়ামী লীগের দুঃসময়ে মেয়র হানিফের অবদান তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেই সঙ্গে জনগণের জন্য কাজ করতে দলের নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকও উপস্থিত ছিলেন।

এ সময় ঢাকার দুই মেয়রের প্রশংসা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে দুজন মেয়র, এ দুটো মানুষ ভালো কাজ করছে। দয়া করে কেউ বাধা দেবেন না। এতে ক্ষতি হবে আমাদের দলের। ক্ষতি হবে সরকারের। ভাবমূর্তি নষ্ট হবে।’

‘উন্নয়ন ম্লান হয়ে যায়, যদি আচরণ ভালো না হয়। আচরণটা একটু ভালো করুন, বক্তৃতাটা একটু কমান। কমিটিগুলো করছেন, করুন। পকেট কমিটি যেন না হয়। পকেট কমিটি করবেন না। পকেট কমিটির পরিণতি ভয়াবহ হয়। নির্বাচনে এর খেসারত দিতে হয়’, যোগ করেন সেতুমন্ত্রী।

সভায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বাবার আদর্শ অনুযায়ী ঢাকার উন্নয়নে কাজ করতে নগরবাসীর সহযোগিতা চান।

এর আগে সকালে রাজধানীর আজিমপুরে ঢাকা কনভেনশন সেন্টারে মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও মিলাদ মাহফিলে মেয়র হানিফের জীবন ও কর্ম তুলে ধরেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের এবং বর্বরোচিত হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451