সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশরাফের কাছে গেলেন কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। লন্ডনে অসুস্থ স্ত্রীকে দেখে রোববার দুপুরে দেশে ফেরেন সৈয়দ আশরাফ।

সোমবার দুপুর ১২টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও সংস্কৃতি–বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল সাবেক সাধারণ সম্পাদকের বাসায় যান। প্রায় ৪০ মিনিট তারা সেখানে অবস্থান করেন।

ওবায়দুল কাদের  লন্ডনে অবস্থানরত অসুস্থ সৈয়দ আশরাফের স্ত্রীর খোঁজখবর নেন। এছাড়া সৈয়দ আশরাফকে দলীয় কার্যালয়ে আসার জন্য অনুরোধ জানান। পাশাপাশি রাজনৈতিক বিষয়ে কোনো পরামর্শ থাকলে সেটাও দিতে বলেন। আশরাফ বলেন, তিনি দলীয় কার্যালয়ে যাবেন। সবাইকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেয়ার কাজ করবেন।

গেলো ২৮ অক্টোবর অসুস্থ স্ত্রীকে সময় দিতে লন্ডনে যান সৈয়দ আশরাফ। রোববার দুপুর ১টায় দেশে ফেরেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451